‘অব্যবহৃত হেডকোয়ার্টার’ কিনছে ফেসবুক

১৯ সেপ্টেম্বর, ২০২০ ০৭:৩৩  
কর্মচারীদের ঘরে থেকে কাজ করার জন্য উৎসাহ দিলেও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আরইআই এর ‘অব্যবহৃত হেডকোয়ার্টার’ কিনেছে ফেসবুক। ৩৯ কোটি মার্কিন ডলার মূল্যে চলতি সপ্তাহেই আরইআই ওয়াশিংটনের ৪ লাখ স্কয়ার ফুটের হেডকোয়ার্টারটি নিজেদের করে নেয় সামাজিক যোগাযোগ জায়ান্ট। এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, ২০২০ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ৪ হাজার ২’শ জন কর্মচারী নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে ফেসবুকে এখন ৫২ হাজারেরও বেশি কর্মচারী রয়েছে। জরিপে ৬৫ শতাংশেরও বেশি কর্মচারীরা যত দ্রুত সম্ভব অফিসে গিয়ে কাজ করতে ইচ্ছা প্রকাশ করলেও ফেসবুক জানিয়েছে, কর্মচারীদের সামনের বছরের জুলাই পর্যন্তও ঘরে বসে কাজ করতে হতে পারে। তবে সময়ের সাথে তাল মিলিয়ে জনবলের পাশাপাশি দপ্তরের পরিমাণ বাড়াচ্ছে ফেসবুক।